টাঙ্গাইল ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২ নওগাঁয় ডিবির অভিযানে চল্লিশ কেজির  অধিক গাঁজাসহ ব্যাবসায়ী গ্রেফতার হাবলার প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ করছেন সুমন খান, চাচ্ছেন মানুষের দোয়া ও সমর্থন কালিহাতীতে নৈতিক শিক্ষার মানোন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা প্রধানমন্ত্রী তারেক রহমান এর আধুনিক ও বাস্তবমুখী চিন্তাভাবনায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক শারমিনকে ঘিরে ‘মেয়ে থেকে ছেলে’ রূপান্তরের দাবি, ছড়াচ্ছে নানা গুজব আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে মাদকবিরোধী রেলি মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর হাবলার চেয়ারম্যান পদে সুমন খানের আগ্রহ, সন্ত্রাস-মাদক ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ১৮৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিহাতী উপজেলা পরিষদের পূর্বগেট সংলগ্ন সরকার টাওয়ার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির নির্দেশনায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলমকে সভাপতি এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালিহাতী পৌর ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় নতুন কমিটির ভবিষ্যৎ কার্যক্রম, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। আলোচনায় বক্তারা মানবাধিকার সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে এক মনোজ্ঞ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি:
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ ২০২৫