টাঙ্গাইল ১২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার জয় কালিহাতীর কৃতী সন্তান মনিরুজ্জামান মিঞা ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক-উদ্বেগ বাড়ছে  নরসিংদীর রায়পুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ যমুনার পানিতে তলিয়ে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কালিহাতীতে ১১ নং বীর বাসিন্দা ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল ও আলোচনা সভা ১লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান কালিহাতীতে আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নরসিংদীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে সুস্থ ধারার রাজনীতির আহ্বান- ইয়াসিন ফেরদৌস মুরাদ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ৮১৭ বার পড়া হয়েছে

হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি

সিঁদুর ঘোষ রাজকুমার স্টাফ রিপোর্টার

‎হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি, আটক ১০
‎ডাকাতি করতে শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সাজছিলেন দলের নারী সদস্যরা।

‎টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাতদলের ৮ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেপ্তাররা হলেন সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।

‎পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, গ্রেপ্তাররা গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল।

‎ডাকাতদলের নারী সদস্যরা শাখা-সিঁদুর পরে সনাতন ধর্মাবলম্বী সাজছিল। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত হায়েস গাড়িটিও জব্দ করা হয়।
‎জেলা গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা করেছেন।

‎পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করে নিজেদের প্রস্তুত করে নেয়। পরে কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে চলে যায়। ডাকাতদলের নেপথ্যে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি

প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪