টাঙ্গাইল ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
টাঙ্গাইলের কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু কাল নরসিংদীর রায়পুরা অফিসার্স ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান; উন্নয়ন-অপরাধ দমনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি বর্জ্য নিষ্কাশনে নরসিংদী পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ৫টি ড্রাম ট্রাক হস্তান্তর করেন এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নজরদারিতে প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি সচেতনতার বার্তা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর নবীনবরণ, পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত | তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল এগিয়ে রয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জনপ্রিয় নেত্রী জান্নাতুল হক শাপলা নরসিংদীর রায়পুরায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ; পরিদর্শনে নিম্নমানের কাজে এমপি বকুলের কঠোর হুশিয়ারী
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ২১৮ বার পড়া হয়েছে

oplus_0

কালিহাতীতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার আউলিয়াবাদ বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, গ্রাম অঞ্চল হওয়ায় বাজারের সকল দোকানপাট সন্ধার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক নয়টার দিকে স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুহুর্তের মধ্যেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। এতে ওষুধের দোকান, থান কাপড়ের দোকান, মোটরসাইকেল মেকানিকের দোকান, থাই গ্লাসের দোকান, লেদ মেশিন ঘর ও ইলেকট্রিকের দোকান সহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের ।

এদিকে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান , রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। এতে করে প্রায় আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে এলেঙ্গা ও ঘাটাইল ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সুনির্দিষ্ট ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানতে কাজ করছে ফায়ার সার্ভিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪