টাঙ্গাইল ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
শিলমান্দীতে সারোয়ার হোসেন মৃধার সমর্থনে দোয়া মাহফিল ও আলোচনা সভা এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার নরসিংদী মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নরসিংদীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন খায়রুল কবির খোকন এমপি “নরসিংদীতে টিআরসি নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ঐতিহ্যবাহী আগচারান গ্রামে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে রায়পুরায় মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল নরসিংদীর সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও এমপি লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও আশরাফউদ্দিন বকুল এমপিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় রায়পুরার মির্জানগরে অবহেলিত সড়ক মেরামত, নিজস্ব অর্থায়নে এগিয়ে এলেন ডা. ফরিদ আহমেদ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

কালিহাতীতে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে সন্ত্রাসীরা হামলা করায় টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তারেকের বাসায় প্রেস ব্রিফিং করেন। এ হামলায় গুরুতর আহত হন কালিহাতী কোটা সংস্কার কারী ১ নম্বর সমন্বয়ক তারেক।

এ বিষয়ে আহত তারেক বলেন, ৫ তারিখ আনন্দ মিছিল নিয়ে থানার দিকে যাচ্ছিলাম সে সময় হামলা চালায় সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর ক্যাডার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে শান্ত, মিঠুন, রুমেল আরো অনেকেই ছিলো। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এই বিষয়ে টাঙ্গাইল জেলার সমন্বয়ক ফাতেমা রহমান বিথী বলেন, সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টাঙ্গাইল জেলা থেকে যেমন স্বৈরাচার মুক্ত করেছি, একই সাথে বলতে চাচ্ছি বাংলাদেশের নতুন করে সন্ত্রাস বা দখলদারদের আমরা জায়গা দিতে চাই না। আমরা যেমন স্বৈরাচারকে প্রতিহত করেছি বাংলাদেশ থেকে, ঠিক তেমনি ভাবে নতুন জঘন্য কার্যক্রম করবে, ছাত্র সমাজ সেই সন্ত্রাস দখলদারীদের বাংলাদেশ থেকে প্রতিহত করবো।

টাঙ্গাইল জেলা সহ সমন্বয়কারী শরৎ খান বলেন, আমাদের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পরেও কালিহাতী বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য সোহেল হাজারীর বাহিনী পরিকল্পিতভাবে তারেকের উপর হামলা চালায়। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরো বলতে চাই যারা হামলার সাথে জড়িত বা আগামীতে হামলা করার পরিকল্পনা নিচ্ছেন তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রসমাজ প্রস্তুত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাহাদুল ইসলাম, মনসুর হেলাল, মাহাথীর মোহাম্মদ ভাসানী, নাজমুল হাসান, প্রেমা সরকার, অনিকা রহমান।

আরো উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, মৃদুল হাসান, রনি, সিয়াম, বেলাল, সাথী, কেয়া, সুমাইয়া প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে সমন্বয়ক তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রেস ব্রিফিং

প্রকাশিত : শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪