টাঙ্গাইল ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে পুজারিদের মাঝে পুজার উপহার শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা দুই হাত ছাড়াই বিদ্যালয় প্রতিষ্ঠা, নরসিংদীর আলতাফকে নতুন ভবনের আশ্বাস প্রধানমন্ত্রীর রায়পুরার চরমধুয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইব্রাহিম মিয়া, চান এলাকার সার্বিক উন্নয়ন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা নওগাঁয় ঝুঁকি নেই  শরৎ’র শিশির ভেজা প্রভাতে দেবীদুর্গার আগমন আনন্দে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বী মানুষ কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ নরসিংদীর রায়পুরার তিনটি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দিনভর যৌথ অভিযান কালিহাতীতে ভাংচুরের অভিযোগ মিথ্যা দাবিতে সংবাদ সম্মেলন নরসিংদীর রায়পুরায় পূর্ব বাঘাইকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ! | ৮/৩/২০২৪

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৫৭০ বার পড়া হয়েছে

কালিহাতীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য !

টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রামে নিজ বাড়ীর পাশে একটি জামগাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ মিনা আক্তারের (২২) মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ।

মিনা আক্তার একই এলাকার সৌদি প্রবাসী আয়নাল হকের স্ত্রী ও কালিহাতী পৌর এলাকার চামুরিয়া গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

নিহত গৃহবধূ মিনা আক্তারের স্বজনেরা জানান, বাবা-মা ও ভাইদের কথায় আয়নাল আমার মেয়েকে ঠিক মতোন ভরণ-পোষণ করত না। এ নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া হতো। গত তিনদিন যাবত ঝগড়া চলছিলো। শ্বাশুড়ি ও ভাসুর মিলে মিনাকে প্রচুর পিটিয়ে প্রাণে মেরে ফেলে। পরে তারা গাছে ঝুলিয়ে রাখে। দুই ভাসুরের পরিবার ও শ্বাশুড়ি বাড়িতে না থাকায় ও মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, নিহতের স্বামী আয়নাল হক ও তাঁর আরেক ভাই আলমগীর প্রবাসী। অপর আরেক ভাই উজ¦ল স্বপরিবারে বাড়িতেই থাকেন। এক বোন স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন। আয়নাল হক এর আগেও আরেকটি বিয়ে করেছিলো। শ্বশুর-শ্বাশুড়ি, ভাসুর অত্যাচারে প্রথম স্ত্রী চলে যায়। ছয় বছর আগে মিনাকে বিয়ে করেন আয়নাল। এরপর সে প্রবাসে চলে যায়। তাঁদের ঘরে পাঁচ বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এবিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য ! | ৮/৩/২০২৪

প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ ২০২৪