টাঙ্গাইল ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

নওগাঁয় ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

গৌতম কুমার মহন্ত, নওগাঁঃ নওগাঁর ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

জেলার সাপাহার উপজেলার বৈকন্ঠপুর ভারতীয় সীমান্ত এলাকায় নব-আদাতলা বিজিবি ক্যাম্পটি স্থাপন করা হয়।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের,পিএসসি,জি।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি-এর আওতাধীন এই বিওপির মাধ্যমে জেলার উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। সীমান্তে কঠোর নজরদারি,অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশ-ইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেও বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬