টাঙ্গাইল ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মানব পাচারের শিকার নারী-পুরুষ-শিশুদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে হবে —অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে

মানব পাচারের শিকার নারী-পুরুষ-শিশুদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে হবে
—অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

বশির আহম্মদ মোল্লা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা, সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীতে “মানব পাচারের শিকার বাক্তির সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো (NRM)” শীর্ষক জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ অক্টোবর ২০২৬) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোঃ হাফিজ-আল-আসাদ, ছিলেন পুলিশ সুপার এর প্রতিনিধি এএসপি(অর্থ ও প্রশাসন)মোঃ কলিমুল্লাহ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভাটিতে সহযোগিতা করেন আশ্বাস প্রকল্প (Ashshash Project) ও উইনরক ইন্টারন্যাশনাল (Winrock International) |

প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন আহমেদ বলেন, আমাদের লক্ষ্য মানব পাচারের শিকার ব্যক্তিদের বিশেষ করে নারী ও শিশুদের সঠিকভাবে চিহ্নিতকরণ এবং তাদের সেবা প্রদানে সহায়তা করা। এছাড়া,আমাদের উদ্দেশ্য হলো মানব পাচার প্রতিহত করা।

সভাপতির ভাষণে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, প্রলোভনে পড়ে কেউ যেন অবৈধ পথে বিদেশ না যায়, সেদিকে খেয়াল রেখে আমরা সবাই মিলে কাজ করবো।
সভায় আরও বক্তব্য রাখেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া খাতুন প্রমুখ।
সভার কর্ম অধিবেশনে দলগতভাবে সেশন উপস্থাপন করেন,উইনরক ইন্টারন্যাশনাল এর সিনিয়র ম্যানেজার নাজমুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রক্ষণাবেক্ষণ প্রকৌশলী(আইসিটি সেল)মোঃ আব্দুস সামাদ, আইবস লিমিটেড এর সিনিয়র বিজনেস এনালিস্ট মোহাম্মদ মনিরুজ্জামান ও উইনরক ইন্টারন্যাশনাল এর পলিসি অ্যাডভোকেসী স্পেশালিষ্ট মৃন্ময় মহাজন।

এছাড়া, সভায় মানবপাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ, তাঁদের চাহিদা নিরূপণ, উপযুক্ত সেবা প্রদান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেফারেল এবং পরবর্তী অনুসরণসহ জাতীয় রেফারেল মেকানিজমের কার্যপ্রণালি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি NRM ব্যবস্থার সফটওয়্যার ব্যবহার, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং ট্রমা-সচেতন ও ভুক্তভোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মানবপাচারের শিকার ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী ও সমন্বিত সহায়তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। এ ক্ষেত্রে ভুক্তভোগীদের নিরাপত্তা, মর্যাদা, সম্মতি ও গোপনীয়তা রক্ষা এবং তাঁদের প্রতি সংবেদনশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আশ্বাস প্রকল্প মানবপাচার থেকে ফিরে আসা নারী-পুরুষ-শিশুদের মনোসামাজিক সহায়তা, ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছে। প্রকল্পটির লক্ষ্য হলো মানবপাচার থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের মর্যাদা পুনরুদ্ধার, সুস্থতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনঃএকত্রীকরণে সহায়তা করা।

সভায় সংশ্লিষ্ট অংশীজনদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে নরসিংদী জেলায় মানবপাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ, সুরক্ষা, সেবা প্রাপ্তি ও পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মানব পাচারের শিকার নারী-পুরুষ-শিশুদের সঠিকভাবে চিহ্নিত করে তাদের সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে হবে —অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর ২০২৬