টাঙ্গাইল ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪

বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি :

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নরসিংদীর সদর উপজেলার ইউনিয়নের জিতরামপুর ও টিডিরচরে শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুরে চরাঞ্চলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ।

এদিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিৎরামপুর ও টিডিরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁন মিয়া ও শহীদ মেম্বার গ্রুপের দ্বন্দ্ব চলছে। গত দুই মাসে এলাকায় দুই গ্রুপের বিরোধে চার-পাঁচবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। টিডিরচর এলাকায় দুই পক্ষের সমর্থকেরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়েন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন টেঁটাবিদ্ধ হয়ে বা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। স্বজনরা আহত ব্যক্তিদের উদ্ধার করে পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে চাঁন মিয়া বলেন, আমাদের ওপর টেঁটা ও ককটেল নিয়ে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শহীদ মেম্বার দোসরদের সাথে আঁতাত করে বারবার আমাদের ওপর হামলা চালিয়ে এলাকার শান্তি নষ্ট করছে। আমরা এলাকায় শান্তি চাই আর সংঘর্ষ চাই না।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদ মেম্বার। তিনি বলেন, ভোররাতে চাঁনমিয়ার লোকজন আমাদের ওপর আগে হামলা চালায়। আমরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ কয়েকজন আহত হয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ও জেলার বিভিন্ন হাসপাতালে ৫ জন চিকিৎসা নিয়েছে। আর ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর চরাঞ্চলে দুই পক্ষের টেঁটাযুদ্ধে আহত ১২, আটক ৪

প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬