টাঙ্গাইল ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / ৫১ বার পড়া হয়েছে

অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা নিয়ে আজ শুক্রবার ব্যাপক প্রস্তুতি নিয়ে উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’। ‘নরসিংদী রানার্স কমিউনিটি’ সংগঠিত এই আয়োজনের স্লোগান ছিল—‘স্বাস্থ্যের জন্য এক ধাপ, নরসিংদীর জন্য এক ধাপ’।
​ এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এক হাজার চারশত দৌড়বিদ ৪২.১৯৫ কিমি (ফুল ম্যারাথন), ২১.১ কিমি (হাফ ম্যারাথন) এবং ১০ কিমি—এই তিন ক্যাটাগরিতে নারী পুরুষ অংশ নেন।
​পানি সরবরাহ, প্রাথমিক চিকিৎসা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিজয়ী অ্যাথলেটদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি সফলভাবে লক্ষ্য অর্জনকারী রানারদের বিশেষ মেডেল ও ই-সার্টিফিকেট প্রদান করা হয়।

ভোর ৪:০০ টায় নরসিংদী সরকারি কলেজ গেটের শিক্ষা চত্বর থেকে প্রতিযোগিতাটির সূচনা হয়।
আরশীনগর রেলগেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। এবারের ম্যারাথনে ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন, ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনসহ তিনটি ক্যাটাগরিতে মোট ১ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

ভোর ৪টা ৩০ মিনিটে ফুল ম্যারাথন, সকাল ৫টায় হাফ ম্যারাথন এবং ৫টা ৩০ মিনিটে ১০ কিলোমিটারের মিনি ম্যারাথন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগীরা দৌড়ে অংশ নেন।পরে নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন দৌড়বিদ বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, রেস পরিচালক দৌড়বিদ আক্তারুজ্জামানড়, রেস অ্যাম্বাসেডর দৌড়বিদ
খবির উদ্দিন এবং আয়রনম্যান সাকলাইন রাসেল উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুষ ৭ জন ও নারী ৭ জন করে মোট ৪২ জন এবং বয়স্কদের মধ্যে ৫ জন করে মোট ১০ জনসহ সর্বমোট ৫২ জন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অনেকটা ঈদ আমেজে হয়ে গেলে নরসিংদী ম্যারাথন

প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬