টাঙ্গাইল ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আবু সাঈদের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা ও অবগতিপত্র জমা দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান। এ সময় ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব, অনলাইন সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, নাম-ঠিকানাবিহীন অনলাইন পেজের মাধ্যমে অসত্য সংবাদ ও গুজব প্রচারসহ সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও অপরাধ প্রকাশ-এর মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সকালের বার্তা ২৪ ডটকমের মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আতোয়ার রহমান (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ (জাতীয় দৈনিক আমার বার্তা ও দৈনিক ইনতিজার), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সোহেল (দৈনিক দেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. সজিব মিয়া (টাঙ্গাইল সমাচার), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল রানা (অপরাধ নিউজ), কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম (দৈনিক তথ্যানুসন্ধান), দপ্তর সম্পাদক মো. মোস্তফা কামাল (দৈনিক যুগধারা) এবং কার্যকরী সদস্য মো. শাহীন (দৈনিক সকালের বার্তা ২৪ ডটকম) ও মো. মারুফ (অপরাধ প্রকাশ)।
মতবিনিময়কালে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, “টেলিভিশন ও প্রিন্টমিডিয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম বর্তমানে সংবাদজগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। তবে অসত্য সংবাদ ও গুজব থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”
এ সময় ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের নেতৃবৃন্দ পেশাদার, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটাল সাংবাদিকতার ইতিবাচক বিকাশ, সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে ডিজিটাল সাংবাদিক ফোরাম টাঙ্গাইলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
‘

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে ডিজিটাল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা ও ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬