টাঙ্গাইল ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে

কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা নদীরপাড় এলাকায় বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দিপালী দাস (২৮) নামে এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে বল্লা ইউনিয়নের বল্লা নদীরপাড় এলাকায় দিপালী দাসের বসতবাড়ির উঠানে প্রবেশ করেন অভিযুক্ত মো. লিটন আহম্মেদ (৩৫) ও নিমাই চন্দ্র দাস (৩৪)। বসতবাড়ির জায়গা-জমি নিয়ে পূর্ববিরোধের জেরে তাঁরা ওই নারীকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত লিটন আহম্মেদ তাঁর চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে কিল-ঘুষি মারেন এবং বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অন্যদিকে, নিমাই চন্দ্র দাস তাঁর কাপড় ধরে টানাটানি করে ছিঁড়ে ফেলেন এবং রান্নাঘর ভাঙচুর করেন। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।

এ সময় দিপালী দাসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে দিপালী দাস কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হওয়ার পর স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য এবং অভিযোগের তদন্তের অগ্রগতি জানা গেলে বিস্তারিত তথ্য যুক্ত করা হবে।

উল্লেখ্য, মারধর, শ্লীলতাহানি ও ভাঙচুরের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নির্ধারণে আইনগত তদন্ত প্রয়োজন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধর ও রান্নাঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর ২০২৬