টাঙ্গাইল ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৪ বার পড়া হয়েছে

Oplus_131072

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সুরমান আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নে সাবেক সংসদ সদস্য ছোট মনিরের পরিত্যক্ত পেট্রোল পাম্প এলাকায় প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত সুরমান আলী টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বাট চান্দা গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন সুরমান আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।

প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬