টাঙ্গাইল ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন নরিসংদীতে রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের পপ্রায় এক হাজার দৌড়বিদ অংশ গপ্রহন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” নরসিংদীর রায়পুরায় দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান  আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা কামনা করছেন নরসিংদী পৌরবাসী ও দলের সমর্থকবৃন্দরা নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান ১০ হাজার টাকা ফেরত চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ইন্দ্রবেলতা গ্রামে স্ত্রী মলির হাতে স্বামী হত্যার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইন্দ্রবেলতা গ্রামে পারিবারিক বিরোধের জেরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
নিহতের স্বজনরা বলেন, তারা এ ঘটনায় সুষ্ঠু বিচার চান। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬