টাঙ্গাইল ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জনপ্রিয়তার মাপকাঠিতেই দেওয়া হবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

জনপ্রিয়তার মাপকাঠিতেই দেওয়া হবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি। তিনি বলেন, “সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনগুলোতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কার কী অবস্থা, সেই বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমরাও রিপোর্ট পাঠাবো, তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী যাকে চূড়ান্ত করবেন, তার পেছনেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “অনেকে মিছিল-মিটিং করেছেন, নির্যাতিত হয়েছেন কিন্তু নির্বাচনে বিজয়ী হওয়ার মতো জনপ্রিয়তা নেই; তাদের আমরা মনোনয়ন দেব না। মনোনয়ন দেওয়া হবে জনপ্রিয়তার ভিত্তিতে, মানুষ যাকে ভোট দেবে তাকেই। আর ত্যাগী নেতাকর্মীদের বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে।”

দেশের স্বাস্থ্যসেবা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমি জেলা থেকে জেলায় দৌড়াচ্ছি। প্রতিটি জেলায় তিন থেকে চারটি হাসপাতাল পরিদর্শন করছি। আমার পরিদর্শনের ফলে ডাক্তারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হচ্ছে এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বাড়ছে। আগামী এক বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।” মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক আ: সামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটন ও সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান hb প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্লুইস গেট এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচির শেষ পর্যায়ে মন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনপ্রিয়তার মাপকাঠিতেই দেওয়া হবে স্থানীয় সরকারের মনোনয়ন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬