টাঙ্গাইল ০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ১৫ সদস্যবিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এনায়েত করিম, যিনি জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও সকালের সময়-এর সঙ্গে সাংবাদিকতায় যুক্ত। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক।স্থানীয়ভাবে মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বাবুল। উপদেষ্টা হিসেবে রয়েছেন এ কে এম আব্দুল আউয়াল, সাব্বির আহমেদ আব্বাসী ও রাশিদা সুলতানা প্রিয়াঙ্কা।কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাসুদ রানা, বিল্লাল হোসেন, শেখ শাহজাহান, সামাদ মিলিটারি,ফরিদ আহমেদ আব্বাসী ও রাসেল আহমেদ জাহাঙ্গীর আলম, শফিকুর রহমান স্বপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।এর আগে পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আউলিয়াবাদ বাজারে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা, তরুণ ও যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সামাজিকভাবে মাদক প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইম খান সিদ্দিকী স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। তিনি মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক একটি শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।পরে তাঁর আহ্বানের পরিপ্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ১৫ সদস্যবিশিষ্ট এ মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি, যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।সভায় কালিহাতী উপজেলা ও পারখী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মাদককে না বলুন, সচেতন হোন—সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন সভাপতি সাংবাদিক এনায়েত করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক

প্রকাশিত : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬