টাঙ্গাইল ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশে নিজ সংসদীয় আসনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান আজ সফরের শুরুতে তিনি তার প্রয়াত পিতা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল মোমেন খান এবং মাতা খোরশেদা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তিনি তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। বিশেষ মোনাজাতে শহীদ জিয়ার রূহের মাগফেরাত কামনা, প্রয়াত খালেদা জিয়ার আত্মার শান্তি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য দোয়া করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক,নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী মো: ফুলকাম বাদশা,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার,পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ,নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, নরসিংদী আন্ত:জেলা বাস ট্রাক মালিক সমিতি সভাপতি মোঃ সারোয়ার হোসেন মৃধা,নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি মো: বাবুল সরকার, নরসিংদী জেলা তাঁতীদল সভাপতি মো: হুমায়ুন কবির কামাল, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি শাহান-শাহ-শানু, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া।
পরে মন্ত্রী ড. আবদুল মঈন খান পলাশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নেন। পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা ছিল শান্তি, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির শিক্ষা। বিভেদ ও বিদ্বেষ পরিহার করে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে জেলার পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী মেধাবীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন, যেখানে পলাশের কৃতি সন্তান ড. আব্দুল মোমেন খান স্থান পেয়েছিলেন এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে নরসিংদীকে গৌরবান্বিত করেছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

প্রকাশিত : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬