টাঙ্গাইল ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে হেলিকপ্টারে নবদম্পতির আগমন, দেখতে ভিড় এলাকাবাসীর

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

কালিহাতীতে হেলিকপ্টারে নবদম্পতির আগমন, দেখতে ভিড় এলাকাবাসীর

টাঙ্গাইলের কালিহাতীতে হেলিকপ্টারে করে বর-কনের আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বর-কনেকে বহনকারী একটি হেলিকপ্টার অবতরণ করে।

জানা গেছে, কালিহাতী উপজেলা নিবাসী মিজান মেহেদীর ছেলে জিহান মেহেদী, যিনি ব্রুনাই প্রবাসী, তার শুভ বিবাহ উপলক্ষে বর-কনেকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকা থেকে কালিহাতীর উদ্দেশে রওনা হয়।

শুক্রবার বিকেল ৪টা ২৮ মিনিটের দিকে হেলিকপ্টারটি নুরজাহান খসরু আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ মাঠে জড়ো হন। এ সময় হেলিকপ্টার দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

পরে বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে বর-কনেকে নিয়ে হেলিকপ্টারটি পুনরায় উড্ডয়ন করে।

হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এলাকায় এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সচরাচর দেখা যায় না। ফলে হেলিকপ্টারে নবদম্পতির আগমন দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে হেলিকপ্টারে নবদম্পতির আগমন, দেখতে ভিড় এলাকাবাসীর

প্রকাশিত : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬