টাঙ্গাইল ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কালিহাতীর মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (৫ আগস্ট) এক বার্তায় তিনি বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী সকল শহীদের স্মৃতি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও সংগ্রামী যোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধাভরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ যেন তাঁকে সুস্থ, নিরাপদ ও হেফাজতে রাখেন এবং দেশ পরিচালনায় ন্যায়, সততা ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করেন।
অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গর্বিত। তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদারের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : বুধবার, ৫ অগাস্ট ২০২৬