টাঙ্গাইল ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

৯৪নং আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

oplus_0

৯৪নং আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে
সভাপতি বাসেত মিয়া, সহ-সভাপতি আরিফ হাসান
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৯৪নং আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ বাসেত মিয়াকে সভাপতি এবং আরিফ হাসানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কমিটি গঠন-সংক্রান্ত সভায় এ নির্বাচন সম্পন্ন হয়। সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী, আউলিয়াবাদ বণিক সমিতির সভাপতি মোহাম্মদ লাল মিয়া, বণিক সমিতির সাবেক সভাপতি শেখ শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সাব্বির আহমেদ আব্বাসী, কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বাসেত মিয়া তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও আনন্দময় শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৯৪নং আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে

প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬