টাঙ্গাইল ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে

oplus_0

কালিহাতীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ জুলাই) বিকেল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​নবাগত ইউএনও ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, শাহ আলম, মীর আনোয়ার হোসেন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি শরীফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নেহাল খান সহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কালিহাতী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার সঠিক চিত্র ও জনদুর্ভোগের কথা সংবাদমাধ্যমের সাহায্যে প্রশাসনের সামনে এলে কাজ করা সহজ হয়। কালিহাতী উপজেলাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি।

​সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তাঁর সামনে তুলে ধরেন। সাংবাদিকরা প্রশাসনের সকল ইতিবাচক ও জনকল্যাণমুখী কাজে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : সোমবার, ২০ জুলাই ২০২৬