টাঙ্গাইল ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে

oplus_0

কালিহাতীতে যথাযথ মর্যাদায় শাহজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত:

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ) সকাল থেকে কালিহাতী শাজাহান সিরাজ কলেজে রাবেয়া সিরাজ একাডেমী ভবনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ও শাহজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার সভাপতিত্বে,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য জনাব মোঃ লুৎফর রহমান মতিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মরহুম শাহজাহান সিরাজের সহধর্মিণী ও বিশিষ্ট শিক্ষাবিদ রাবেয়া সিরাজ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ লুৎফর রহমান মতিন স্মৃতিচারণের এক পর্যায়ে বলেন,আমি ছোট সময় থেকেই আমার বাবার মুখে শাজাহান সিরাজের নাম শুনতাম তখন থেকে তার প্রতি সম্মান ও ভালোবাসা সৃষ্টি হয় । যখন আমি যুবক ঢাকার রাজপথে বড়,বড় নেতাদের নাম শুনতাম। তখন শাজাহান সিরাজের নাম শুনে মনের ভিতর একটা বিশাল ভালো লাগা কাজ করতো। ভাবতাম কালিহাতীতে এতো বড় নেতা আছে। তখন থেকেই আমি শাজাহান সিরাজ এর ঢাকার প্রতিটা প্রোগ্রামিং অংশগ্রহণ করার চেষ্টা করতাম।

প্রধান আলোচক বক্তব্যে মরহুম শাজাহান সিরাজের স্ত্রী কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য জনাবা রাবেয়া সিরাজ বলেন আমার স্বামী সব সময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন।কালিহাতীর মানুষের জন্য চিন্তা করতেন। তাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।

শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ও শাহজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বলেন বর্তমান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির যে ভাবে উত্থান হচছে এবং আমাদের দেশে সুস্থ রাজনীতির যে অভাব দেখা দিয়েছে এ সময় আমার বাবার মতো লোক খুব প্রয়োজন ছিলো।
এসময় আরো বক্তব্য রাখেন কালিহাতী
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার
কালিহাতী উপজেলা বিএন পির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ্ আলম তালুকদার,কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরো,
কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (মিন্টু)
জিয়া পরিষদ নেতা,অধ্যক্ষ আউয়াল কালিহাতী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কলেজের শক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শাজাহান সিরাজ ৬৬-এর ছয় দফা ও ৬৯-এর গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৭১ সালের ৩ মার্চ মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। তিনি ১৯৭২ সালে নতুন রাজনৈতিক দল জাসদ (সিরাজ) গঠন করেন এবং পরে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে জাসদ বিলুপ্ত করে বিএনপির রাজনীতিতে যোগ দেন।

তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে বিএনপির শাসনামলে নৌপরিবহণ প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মৃত্যুর পর তাকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬