টাঙ্গাইল ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

মিল্লাত হাওলাদার উজিরপুর প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৫৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

মিল্লাত হাওলাদার উজিরপুর প্রতিনিধি :
বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই ২০২৬) গৌরনদী উপজেলা পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ তাকে একনজর দেখতে সমবেত হন।
গৌরনদীতে পৌঁছালে মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।
সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী উপজেলার সরিকল-বাটাজোর খালের দুই পাড়ে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির আওতায় একযোগে ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণ করা হয়।
এরপর পৃথক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সরকারি সেবার কার্যক্রম সম্পর্কে তাদের মতামত শোনেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গৌরনদীজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘ ২২ বছর পর কোনো প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য একটি স্মরণীয় ঘটনা। সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬