টাঙ্গাইল ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ১৪০ বার পড়া হয়েছে

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে ও আনন্দ র‍্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা।
আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব জীবনধারা অনুসরণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আর মামুন, সহকারী পরিচালক সমর দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা ।
দিনব্যাপী এই আয়োজনের শেষ পর্যায়ে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নিতে উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬