টাঙ্গাইল ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ
সাইদুর রহমান সমীর,টাঙ্গাইলপ্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন আটাবাড়ী গ্রামে,আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আটাবাড়ী গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে থাকা আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে আটাবাড়ী কেন্দ্রীয় ইদগাহ মাঠ জোরপূর্বক দখল করে ভোগদখল করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে ইদগাহ মাঠের দায়িত্ব একটি কমিটির কাছে হস্তান্তর করা হয় এবং মো. আলমগীর হোসেনকে কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৪ জুলাই সকাল প্রায় ৯টার দিকে ইদগাহ মাঠে কমিটির সদস্যরা কাজ করার সময় অভিযুক্ত আব্দুস সাত্তার সেখানে গিয়ে আলমগীর হোসেনকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এমনকি সুযোগ পেলে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও কমিটির সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিহাতী থানার অফিসার ইনচার্জ কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুস সাত্তারের বক্তব্য পাওয়া যায়নি।
কালিহাতী থানা সূত্রে জানা গেছে,,,,,

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

প্রকাশিত : শনিবার, ৪ জুলাই ২০২৬