টাঙ্গাইল ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসন টাঙ্গাইলে প্রাইভেটকার থেকে ১ হাজার ২৮৯ বোতল মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৫ কালিহাতীতে ‘ডেভিল হান্ট’ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাইকড়া উত্তরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন, নিয়মিত মুসল্লিদের সম্মাননা প্রদান চট্টগ্রাম ডিওএইচএস ফ্ল্যাটে প্রথমবার শতভাগ সৌরবিদ্যুৎ কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপ দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মারিয়াম পাঞ্জুমুন্সী মারকাজুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে: খায়রুল কবির খোকন চট্টগ্রাম ডিওএইচএস পরিষদে মাইশা পাওয়ার টেক বিডির উদ্যোগে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে গুরুত্বপুন: আলোচনা সভা কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ১৮৯ বার পড়া হয়েছে

oplus_0

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী নওপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় শুক্রবার জুমার নামাজের পর কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসীর মরহুম পিতা হাজী হাবিবুর রহমান এবং সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুম হাজী হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সাবেক ইউএনও মোঃ খাইরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বক্তারা বলেন, হাজী হাবিবুর রহমান একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। অন্যদিকে, ইউএনও মোঃ খাইরুল ইসলাম দায়িত্ব পালনকালে কালিহাতীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও জনবান্ধব আচরণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।কালিহাতীতে মারামারির জেরে আহত বৃদ্ধার মৃত্যু, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় আহত এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে মারা গেছেন।
মৃত বৃদ্ধার নাম সাজেদা (৭০)। তিনি কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘেনাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিজুলের স্ত্রী।
জানা গেছে, গত ৩০ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে দেড় কেজি গরুর মাংস সংরক্ষণকে কেন্দ্র করে একই এলাকার চাচাতো জা রেখা (৪০), স্বামী হাকিমের সঙ্গে সাজেদার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় রেখা সাজেদাকে মাটিতে ফেলে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি ও কিল-ঘুষি মারেন, এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় সাজেদাকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসা শেষে গতকাল তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে কালিহাতী থানার এসআই শহিদুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬