টাঙ্গাইল ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
সাইদুর রহমান সমীর, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী নওপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসায় শুক্রবার জুমার নামাজের পর কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ও সাংবাদিক রশিদ আহমেদ আব্বাসীর মরহুম পিতা হাজী হাবিবুর রহমান এবং সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুম হাজী হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং সাবেক ইউএনও মোঃ খাইরুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, হাজী হাবিবুর রহমান একজন সজ্জন, ধর্মপ্রাণ ও সমাজসেবী ব্যক্তি ছিলেন। অন্যদিকে, ইউএনও মোঃ খাইরুল ইসলাম দায়িত্ব পালনকালে কালিহাতীর উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও জনবান্ধব আচরণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসীর পিতা ও সাবেক ইউএনও খাইরুল ইসলামের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই ২০২৬