টাঙ্গাইল ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন আটক-৩

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন আটক-৩

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুন। ঘটনাটি ঘটেছে ২৯ জুন সোমবার দুপুরে উপজেলার ছোট মহেশপুর গ্রামে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও আজাহার আলীর ছেলে শাকিব হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল জব্বার (৬৫) মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিন দুপুরে আব্দুল জব্বারের বাড়ির দিক থেকে বৃষ্টির পানি চপলের খলিয়ান দিয়ে গড়িয়ে যাচ্ছিল। এই পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে গলা টিপে ধরে। এ সময় শ্বাসরোধে চাচা আব্দুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ ভাতিজার হাতে চাচা খুন আটক-৩

প্রকাশিত : সোমবার, ২৯ জুন ২০২৬