টাঙ্গাইল ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক-উদ্বেগ বাড়ছে 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১২৮ বার পড়া হয়েছে

আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক-উদ্বেগ বাড়ছে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার আত্রাই নদী থেকে ২টি এবং আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রেললাইনের পাশ থেকে একটি মরদেহ পুলিশ উদ্ধার করে। এসব মরদেহের রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যাপক তৎপর এবং কয়েকজনকে গ্রেফতার করলেও  আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা রয়েই গেছে।২৭ জুন শনিবার সকালে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে ভাসমান অবস্থায় মোঃ আলিমুদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।তিনি পাশ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর গ্রামের মৃত দুখু মিঞার ছেলে।এদিন সকালে নদীতে ওই বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে

স্থানীয়রা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই বৃদ্ধর পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।আত্রাই থানা পুলিশের দাবী ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও গত ২৩ জুন রাতে উপজেলার বিশা ইউনিয়নের দর্শন গ্রামের এনজিও কর্মী শেখর কুমার সরকারের (২৫) মরদেহ আত্রাই নদীর পার থেকে উদ্ধার করে পুলিশ। শেখর বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। তার পরিবারের দাবী, কর্মস্থল থেকে বাড়ি ফিরার পর সে বাহিরে যায় এবং গভীর রাতে নদীর পাড়ে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। অপর দিকে গত ১৭ জুন সকালে উপজেলার সাহাগোলা ইউনিয়নের শিমুলিয়া এলাকায় রেললাইনের পূর্ব পাশ থেকে নিয়ামুল বসির (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।স্থানীয়রা জানান, তিনি বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক এবং একটি হজ কাফেলার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মাথার পেছনে ও হাতে আঘাতের চিহ্ন থাকলেও সঙ্গে থাকা মোবাইল ফোনসেট, হাতঘড়ি ও নগদ টাকা অক্ষত অবস্থায় পাওয়া যায়।ফলে ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড এনিয়ে বিতর্ক রয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, প্রতিটি মরদেহ উদ্ধারের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।ময়নাতদন্তের প্রতিবেদন,আলামত সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলার কয়েকটি স্থান থেকে গত দেড় সপ্তাহের ব্যাবধানে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতংক বিরাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আত্রাইয়ে দেড় সপ্তাহের ব্যাবধানে তিন মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক-উদ্বেগ বাড়ছে 

প্রকাশিত : শনিবার, ২৭ জুন ২০২৬