টাঙ্গাইল ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বিশ্বকাপের আমেজে টাঙ্গাইলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের প্রীতি ফুটবল ম্যাচ পেশাগত ব্যস্ততার বাইরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা

সিঁদুর ঘোষ রাজকুমার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬
  • / ৬৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের আমেজে টাঙ্গাইলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের প্রীতি ফুটবল ম্যাচ
পেশাগত ব্যস্ততার বাইরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা
সিঁদুর ঘোষ রাজকুমার, টাঙ্গাইল প্রতিনিধি: ক্যামেরার লেন্সে মানুষের জীবনের বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখাই যাদের পেশা, সেই ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররাই এবার নেমেছিলেন সবুজ ঘাসের মাঠে। ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে টাঙ্গাইল ওয়েডিং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস মাঠে আয়োজিত এ ম্যাচে জেলার বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন। শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ২–১ গোলের ব্যবধানে ম্যাচের সমাপ্তি ঘটে। মাঠজুড়ে ছিল বিশ্বকাপের আমেজ, আর অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের ভাষ্য, বছরের অধিকাংশ সময় বিয়ে, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনে ব্যস্ত থাকেন জেলার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররা। পেশাগত ব্যস্ততার বাইরে সবাইকে একত্রিত করা, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের আনন্দও একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
খেলায় জয়-পরাজয়ের চেয়ে অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেই বেশি গুরুত্ব দেওয়া হয়। খেলা শেষে অংশগ্রহণকারীরা শুভেচ্ছা বিনিময় করেন এবং স্মৃতিচারণমূলক আলোকচিত্র ধারণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবের আবহ।
এ সময় উপস্থিত ছিলেন পিকচার স্টোরি ওয়েডিং অ্যান্ড ইভেন্টের সিইও অন্তর সাহা, রাকিব হাসান ফটোগ্রাফির সিইও রাকিব হাসান, মোমেন্টস কিপারের সিইও মারুফ হোসেন, ফাহিম ইসলামসহ জেলার স্বনামধন্য ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের অংশগ্রহণে ক্রীড়া, সামাজিক ও সৃজনশীল বিভিন্ন আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আমেজে টাঙ্গাইলে ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফারদের প্রীতি ফুটবল ম্যাচ পেশাগত ব্যস্ততার বাইরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬