টাঙ্গাইল ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৭৩ বার পড়া হয়েছে

Oplus_131072

অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর

 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-বেঙ্গলিয়া গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশ ও কাঠের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া-বেঙ্গলিয়া গ্রামের চকে বিদ্যুৎ লাইনের কাঠের খুঁটি ভেঙ্গে একটি বাঁশের খুঁটি অরক্ষিত ও অব্যবস্থাপনায় পড়ে ছিল। বুধবার সকালে মাঠে চরতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো ওই বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তার তাৎক্ষণিক সতর্কবার্তায় আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিহত গরুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। হঠাৎ এমন দুর্ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কস্তুরীপাড়া গ্রামের সেন্টু আক্ষেপ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঁশের খুঁটি ও কাঠের খুঁটি অব্যবস্থাপনায় পড়ে আছে। আমরা বারবার সিমেন্টের খুঁটির কথা বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে কেন সিমেন্টের খুঁটি দেওয়া হয় না, তা আমাদের বোধগম্য নয়। এর আগেও এসব ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী ও গবাদিপশু সব সময় দুর্ঘটনার ঝুঁকির মধ্যে রয়েছে।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ করে সিমেন্টের খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি আমি অবগত না, লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমাদের অফিসার ঘটনাস্থলে গিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর

প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২৬