টাঙ্গাইল ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : রবিবার, ১০ মে ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী

বশির আহমেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
ক্রিড়া হলে পেশা পরিবার পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ভবিষ্যৎ জাতীয় ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সারা দেশের পাশাপাশি নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর জমকালো ফাইনাল খেলা। এ খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী হয়েছে।
আজ (১০মে) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শতশত ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে এই ফাইনাল খেলায়
জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, সাঁতার, দাবা ও অ্যাথলেটিক্সসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রান্তিক পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে উপজেলা ভিত্তিক প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা স্টেডিয়ামে।
ফাইনাল খেলায় ফুটবল ইভেন্টে নরসিংদী সদর উপজেলা ও রায়পুরা উপজেলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে রায়পুরা উপজেলা জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উল্লেখ্য, গত ২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করেন। এ
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।
অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সদর মডেল থানার ওসি এম এ মামুনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জাহিদুল কবির ভূঁইয়া, রনি ফকির, নুর আহমদ চৌধুরী মানিক সহ সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি কিশোর-কিশোরীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী

প্রকাশিত : রবিবার, ১০ মে ২০২৬