টাঙ্গাইল ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৯ মে ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি :
বাংলাদেশ মেডিকেল
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস, বেয়াদবিকে প্রর্শয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। যার কারণে আমাদের সমাজে সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধ বেড়ে গেছে। তাদেরকে সমাজ থেকে উপড়ে ফেলে, একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে হবে। আমরা সন্ত্রাস ও মাদকের ব‍্যাপারে জিরো টলারেন্স। রাজনীতি দলের নাম দিয়ে চাদাবাজী করা চলবে না।

ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে হাজার হাজার লোকের উপস্থিতিতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী সংবর্ধিত অতিথিকে মানপত্র পাঠ করে প্রদান করা হয়। ফুল দিয়ে ও ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়। শুক্রবার সন্ধ‍্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী হুশিয়ারি দিয়ে বলেন, অপরাধের সাথে যারাই জড়িত থাকবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। সে বিএনপিসহ যে দলেরই হোকনা কেন। আমরা চরাঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গভীর রাতে যে কোনো প্রয়োজনে নির্ভয়ে ও নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে ।

তিনি আরো বলেন, এলাকার যেখানেই মাদকের ঘাটি আছে, তা চিহ্নিত করে পুলিশকে জানান। আমরা আপনাদের পাশে আছি। কোনো রাজনৈতিক দলের কথা বলে চরাঞ্চলে কেউ অন‍্যায় করলে তার ত্রুটিচেপে ধরে পুলিশে দিয়ে দিবেন।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস‍্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, অধ্যাপক ডা: সোহেলা রহমান,ডাক্তার সুহাগ,
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম‍্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস‍্যসচিব মোঃ কাইয়ুম সরকারসহ প্রমুখ।

পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

প্রকাশিত : শনিবার, ৯ মে ২০২৬