টাঙ্গাইল ১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ১২০ বার পড়া হয়েছে

oplus_0

টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উদযাপন
কালিহাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে অঙ্গীকার
টাঙ্গাইলের কালিহাতীতে অনলাইন সংবাদমাধ্যম “টার্গেট প্রপার নিউজ”-এর ২য় বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আউলিয়াবাদ এলাকায় সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসীর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সভাপতি শাহ আলম, টার্গেট প্রপার নিউজের সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম আব্বাসী, ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাঈদ সিদ্দিকী এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন রানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনবানী’র টাঙ্গাইল প্রতিনিধি সাব্বির আহমেদ আব্বাসী, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তারেক আহমেদ, আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল চৌধুরী, দৈনিক আমার সংবাদের রাইফুল ইসলাম লিটন, দৈনিক ভোরের পাতার আব্দুল সাত্তার, দৈনিক মুক্ত খবরের টাঙ্গাইল জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি রবিন এবং দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে সাংবাদিকতার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা “টার্গেট প্রপার নিউজ”-এর উত্তরোত্তর সফলতা কামনা করে ভবিষ্যতেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন

প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে ২০২৬