টাঙ্গাইল ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতী থানার ওসির , এস আই ও ভুক্তভোগীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম নরসিংদীর “রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩” নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে

oplus_0

ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে |

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে এলাকার শতাধিক খামারি তাদের অসুস্থ গবাদি প্রাণীর জন্য সরাসরি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত প্রাণী চিকিৎসকরা জানান, গ্রামাঞ্চলে দূরত্ব ও সচেতনতার অভাবে অনেক খামারি সময়মতো চিকিৎসা নিতে পারেন না। ফলে প্রাণীর রোগ জটিল আকার ধারণ করে। ভ্রাম্যমান এই সেবার মাধ্যমে খামারিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা, যা সময়মতো রোগ নির্ণয় ও প্রতিকার নিশ্চিত করতে সহায়ক।

এদিন ক্লিনিকে রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ, ওষুধ প্রদানসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি খামারিদের প্রাণী পালন ও রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনাও প্রদান করেন চিকিৎসকরা।

সেবা নিতে আসা খামারিরা জানান, এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী। আগে গবাদি প্রাণী অসুস্থ হলে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এখন চিকিৎসকরা সরাসরি এলাকায় এসে সেবা দেওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে

প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬