টাঙ্গাইল ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতী থানার ওসির , এস আই ও ভুক্তভোগীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নানা অনিয়ম দমনে কঠোর অবস্থানে কালিহাতীর ইউএনও খায়রুল ইসলাম নরসিংদীর “রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৩৫ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩” নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

​দেশের অন্যতম নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৬ মে) দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ সাফি, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল,প্রতিষ্ঠান পরিচালক প্রশাসন আব্দুল আজিজ,পরিচালক অর্থ আব্দুল মালেক, কালিহাতী উপজেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি হিরণ সিদ্দিকী প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদা আক্তার নাদিরা।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি একটি মহান সেবা। মানবসেবার ব্রত নিয়ে তোমাদের এই পথচলা শুরু হলো। দক্ষ নার্স হিসেবে নিজেদের গড়ে তুলে তোমরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

​প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদা আক্তার নাদিরা নবীনদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয় এবং নবীনদের পক্ষ থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, নৃত্য এবং নাটিকা পরিবেশন করেন।

বিশেষ করে নার্সিং পেশার গুরুত্ব ও মানবিক দিকগুলো নিয়ে অভিনীত নাটিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

​নবীন বরণের এই দিনটি নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত : বুধবার, ৬ মে ২০২৬