টাঙ্গাইল ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীতে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বাংলা বছর। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ও আনন্দঘণ পরিবেশে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে নরসিংদীবাসী। ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মেতে উঠেছে এ আয়োজন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন লোকজ মোটিফ, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা.বুলবুল কবীর। এছাড়াও ​সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক প্রতিনিধিগণ উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

​শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠানটি সম্পন্ন করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬