টাঙ্গাইল ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
কালিহাতীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত র‌্যালি ও আলোচনা সভা, নতুন কমিটি গঠনের দাবি নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

জাহাঙ্গীর আলমকে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি থেকে সাময়িক বহিষ্কার

নাহিদ খান
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২৮৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলমকে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি থেকে সাময়িক বহিষ্কার ও প্রেসক্লাবের পদ স্থগিত
স্টাফ রিপোর্টার: ধর্ষন চেষ্টা মামলাসহ বিভিন্ন অভিযোগে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারন সভায় সদস্য জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থগিত করা হয়েছে কালিহাতী প্রেসক্লাবের সদস্য পদ
।গত ৯ ডিসেম্বর কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সভায় সদস্যরা উক্ত জাহাঙ্গীর আলমের অতীতে নারী ঘটিত বিভিন্ন অনৈতিক ঘটনার বর্ণনা দিয়ে তার বহিস্কার দাবী করেন। সদস্যরা বলেন , ব্যক্তির অনৈতিক দায় সংগঠন নেবে না।সদস্যরা জাহাঙ্গীর আলমকে নিয়ে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ, এলেঙ্গা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে নারী কেলেঙ্কারীসহ একাধিক অনৈতিক ঘটনার বর্ণনা করেন। বর্ণণা শুনে সকল সদস্যদের সম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এ কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে। সভায় কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন সভাপতিত্ব করেন।সভাপতি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনির হোসেন।
এদিকে কালিহাতী প্রেসক্লাবের এক সাধারণ সভায় উক্ত জাহাঙ্গীর আলমের পদ স্থগিত করা হয়েছে। কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমদ আব্বাসীর সভাপতিত্বে সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত সভায় রশিদ আহমদ আব্বাসীকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ করবে।
উল্লেখ্য, উক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জনৈকা তরুণী ফারহানা ফারিহা আদালতে ধর্ষন চেষ্টা মামলা দায়ের করে ।আদালত উক্ত মামলা আমলে নিয়ে টাঙ্গাইল সদর থানাকে এফ আই আর এর নির্দেশ দেন। পরে থানা পুলিশ উক্ত জাহাঙ্গীর আলমকে ৭ ডিসেম্বর গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
মামলার বাদিনী কালিহাতী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানিয়েছেন, উক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইতিপূর্বে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ, এলেঙ্গা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলসহ একাধিক নারী ঘটিত শালিশে হয়েছে।আমি উক্ত জাহাঙ্গীর আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।ফারিয়া জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভূয়া কাবিননামা তৈরি করে শিক্ষার্থীকে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীর আলমকে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি থেকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫