টাঙ্গাইল ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর পিচুটিয়ায় সবুজয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নাহিদ খান
  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ২৩৯ বার পড়া হয়েছে

কালিহাতীর পিচুটিয়ায় সবুজয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পিচুটিয়া গ্রামে শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর (রবিবার) বিকেলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মন্দির প্রাঙ্গণ ও পার্শ্ববর্তী স্থানে কৃষ্ণচূড়া, বকুল, গন্ধরাজ, গোলাপ ও দুটি প্রজাতির পাতাবাহারসহ নানান প্রজাতির গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি, কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ্ আলম, সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন, সহ-সভাপতি উজ্জ্বল মিয়া, সাংবাদিক শুভ্র মজুমদার, মন্দিরের সেবায়েত রনজিত মজুমদার, অমর ধর, অনিক ধর, প্রদীপ ধর, লতিফ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিক শাহ্ আলম বলেন,
লালন সাঁইজির দর্শন মানবতা ও প্রকৃতির প্রতি ভালোবাসার শিক্ষা দেয়। সবুজায়নের এই উদ্যোগ সেই দর্শনেরই বাস্তব রূপ। প্রকৃতি রক্ষাই মানবতার সুরক্ষা।

সবুজায়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. বুলবুল হোসেন বলেন, আমরা চাই আমাদের কালিহাতী হোক সবুজে ঘেরা, নির্মল বাতাসের উপজেলা। প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পরিবেশ রক্ষায় সংগঠনের এমন মানবিক উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন ও প্রশংসা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর পিচুটিয়ায় সবুজয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর ২০২৫