টাঙ্গাইল ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাহিদ খান
  • প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ৩৩২ বার পড়া হয়েছে

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতীতে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কালিহাতী অডিটোরিয়ামে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন।

উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক এস.এম.এ খালিদ ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি বাদলুর রহমান খান বাদল, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের আজীবন সদস্য অধ্যাপক ডা. শাহআলম তালুকদার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছিল। এই দিনটি শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, বরং জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে পদার্পণ করে,পুনরায় বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা ও জাতীয় চেতনার বিকাশ ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত : শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫