টাঙ্গাইল ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ এর ৬ষ্ঠ মৃ’ত্যুবা’র্ষিকী পালিত দীর্ঘ ২২ বছর পর গৌরনদীতে প্রধানমন্ত্রীর আগমন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় উজিরপুরের সাতলায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, বসতভিটা ছাড়ার হুমকির দাবি নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মইনুল ইসলাম সরকার এর নাম সকলের মুখে মুখে কালারবাড়ী জামিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন নাগরিয়াকান্দি-শালিধার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বেকু নিয়ে মাঠে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান নাহিদ নরসিংদীতে মরহুম নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণ ঘাটে বস্তি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল। কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের আব্দুর রাজ্জাক।

দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৩০৫ বার পড়া হয়েছে

কালিহাতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের আব্দুর রাজ্জাক।

দেবাশীষ কর্মকার বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীর বেতডোবায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
২৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় দক্ষিণ বেতডোবা মোড়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর মাঝে অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এসময় বলেন, জামায়াতে ইসলামী সকল কাজ করে মহান আল্লাহর সন্তুষ্ঠির লক্ষে। যে কোনও সময় যে কোনও দুর্ঘটনা-দুর্যোগে ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে মানুষ ও মানবতার পাশে দাঁড়িয়েছে। সমাজের সকল স্তরে সম্মান এবং সমতার ভিত্তিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ঘুষ-দুর্নীতি, মাদক-সন্ত্রাসসহ সকল অপরাধের শিকড় উপড়ে হিন্দু-মুসলিম, ধনী-গরীব, মজদুর-আমলা সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। প্রতিটি বেকার যুবককে প্রশিক্ষিত দক্ষ মানবসম্পদ হিসেবে গড়তে চায়। হিন্দু-মুসলিম সকল নারী নির্ভয়ে স্ব-সম্মানে জীবনযাপন করতে পারে এমন পরিবেশ তৈরী করতে চায়। এমন একটি দেশ গড়তে দেশবাসী ও দেশের সেবক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে সকলের সমর্থন চায় জামায়াতে ইসলামী। এসময় প্রশাসন, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
কালিহাতী পৌর জামায়াতের আমীর মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী এম এম হেলাল বাদশার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম এনামুল হক, ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা সুলতান উদ্দিন, ফারুকুল ইসলাম, হযরত আলী, কার্যকরী সভাপতি প্রকৌশলী রাশেদুল হাসান রাতুল প্রমুখ। অনুষ্ঠানে কালিহাতী উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট ও বিভাগের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১ টায় জামিল হোসেনের মুদি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং রঞ্জিত পাল ও রমেশ রাজবংশীর জুয়েলারি ওয়ার্কশপ আংশিক ক্ষতি হয়। স্থানীয়রা বলছেন, এধরণের সহায়তা উদ্দ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পোড়া মনে অবশ্যই সবুজ প্রাণের জন্ম দিবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াতের আব্দুর রাজ্জাক।

প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫