টাঙ্গাইল ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক আরাফ বাংলাদেশের রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর মাও. ওমর ফারুক এর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / ১৭১ বার পড়া হয়েছে

সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩:০০ টার দিকে সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘন্টা ধরে মহাসড়ক অবরোধের পর কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

অবরোধ চলাকালীন রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীরা এই বিঘ্নের প্রতি হতাশা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা বিক্ষোভের সময়-“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; সড়ক প্রশাসনের হয়রানি, মানি না মানবো; প্রশাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন”সহ নানান স্লোগান দিতে থাকেন।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রাক্তন নেতারা বক্তব্য রাখেন। তারা ক্ষতিগ্রস্ত রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবি জানান।

ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক এসএম সুইট বলেন, “দেড় ঘণ্টার এই অবরোধের কারণে, কুষ্টিয়া জেলা প্রশাসককে প্রতিশ্রুতি দিতে বাধ্য করা হয়েছে যে রাস্তার গর্তগুলি এক সপ্তাহের মধ্যে মেরামত করা হবে। মেরামতের সময়সূচী অনুসারে ২২ অক্টোবরের পরে সম্পূর্ণ সংস্কার শুরু হবে। যদি প্রশাসন এই সময়সীমার মধ্যে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আরও শক্তিশালী আন্দোলন শুরু হবে।”

জেলা প্রশাসক বলেন, “রাস্তার গর্তগুলি এক সপ্তাহের মধ্যে মেরামত করা হবে এবং পরে পুরো মহাসড়কটি সম্পূর্ণরূপে সংস্কার করা হবে।”

জুয়েল রানা
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
মোবাইল: ০১৮৫০-৮১৯৮৫৮
তারিখ: ১৫.১০.২৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংস্কারের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর ২০২৫