টাঙ্গাইল ১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলার উদ্বোধন নরিসংদীতে রায়পুরা ম্যারাথনে দেশ-বিদেশের পপ্রায় এক হাজার দৌড়বিদ অংশ গপ্রহন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” নরসিংদীর রায়পুরায় দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ঘুষের টাকা না পেয়ে হয়রানীর অভিযোগ ভূঞাপুরের ওসি রেজাউলের বিরুদ্ধে সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান  আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে দেখতে সকলের দোয়া-সমর্থন প্রত্যাশা কামনা করছেন নরসিংদী পৌরবাসী ও দলের সমর্থকবৃন্দরা নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান ১০ হাজার টাকা ফেরত চাওয়ায় বোনকে মারধরের অভিযোগ, মাথায় গুরুতর আঘাত জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে বিজয়ার সুর: বিদায়ের বেদনায়ও উৎসবের উচ্ছ্বাস

নাহিদ খান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

কালিহাতীতে বিজয়ার সুর: বিদায়ের বেদনায়ও উৎসবের উচ্ছ্বাস |

টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী সম্পন্ন হলো বর্ণিল আয়োজনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মণ্ডপ প্রাঙ্গণ। ঢাক-ঢোলের তালে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে ভক্তরা আবেগঘন পরিবেশে মা দুর্গাকে বিদায় জানান নৌকায় তুলে।

বিদায়ের বেদনাময় মুহূর্তেও উৎসবমুখর পরিবেশে ভেসে ওঠে আনন্দের ঢেউ। বিজয়াকে ঘিরে বসেছিল ঐতিহ্যবাহী মেলা। শিশু-কিশোরদের জন্য ছিল নানান রকমের বিনোদন, খেলনা, মিষ্টি আর দেশীয় খাবারের দোকান, যা উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, বলেন পাঁচ দিন ব্যাপী আমাদের এই শারদীয় দীর্ঘোৎসবের আজকের এই শেষ দিন। আমরা একদম শ্রান্তি লগ্নে চলে এসছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের উপজেলা প্রশাসন থানা পুলিশ এবং সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলার সাথে যারা জড়িত ছিলেন সবাই বেশ অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের সঙ্গে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ পূজা উদযাপন ফ্রন্ট থেকে শুরু করে সবাই আমাদেরকে বেশ সহযোগিতা করছেন। আমরা আশা করছি সন্ধ্যার পূর্বেই আমাদের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই আমাদের এ বছরের শারীর দুর্দোৎসবের এখানে আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আমি যারা আমাদের সঙ্গে সবসময় থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সবাইকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা বলেন , শুভ বিজয়াদশমী হিন্দু সম্প্রদায়ের সকলকে আমার পক্ষ থেকে বিজয়াদশমী | কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুরো এলাকায় প্রশাসনের কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

সবার অংশগ্রহণে বিজয়া উৎসব ও মেলা হয়ে ওঠে রঙিন ও প্রাণময়। বিদায়ের ক্ষণে ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয় একই প্রত্যাশা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আগামী বছর শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবারও মা দুর্গা ফিরে আসবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে বিজয়ার সুর: বিদায়ের বেদনায়ও উৎসবের উচ্ছ্বাস

প্রকাশিত : বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫