টাঙ্গাইল ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
প্রসংশায় ভাসছে আশরাফ উদ্দিন বকুল, দেশবাসী মন্ত্রিসভায় দেখতে চান তাকে নরসিংদীতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল মারা-মারি,লুটপাট,সন্ত্রাসী,চাঁদাবাজীর দিন শেষ-প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বিচার দাবীতে মানববন্ধন কালিহাতীতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু, ক্ষোভ এলাকাবাসীর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বাঁশগাড়ি ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ বছরের পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা নরসিংদী রেলস্টেশনে নিহত সাথী বেগমের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসক
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে

কালিহাতীতে কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুলসুম সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশন, কালিহাতীর সভাপতি মো. ওমর ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন মোল্যাহ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে দেশে ৬০ হাজারেরও বেশি কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে, তেমনি প্রতিযোগিতামূলক মনোভাবের বিকাশ ঘটবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিতে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।

স্থানীয় শিক্ষানুরাগীরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি দেন, তারা পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫