টাঙ্গাইল ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আ’টক স্ত্রী মলির হাতে স্বামী হত্যার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন উন্নয়ন ও শান্তির পথে রায়পুরা শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপিকে ঘিরে নতুন প্রত্যাশা ১১ দলের তথাকথিত লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান…. ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী ড. আ:মঈন খান এলজিইডির বদলি আদেশ অমান্য: কালিহাতীতে দায়িত্ব হস্তান্তর না করে বহাল প্রকৌশলী !ছানোয়ারের খুটির জোর কোথায়? এমপি লুৎফর রহমান মতিনের জন্য মুসল্লিদের কাছে দোয়া চাইলেন অ্যাডভোকেট খন্দকার মনির নওগাঁয় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে শোভাযাত্রা কালিহাতীতে ‘জাতীয়তাবাদী শক্তির মিলন মেলা’ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

আমি কালিহাতীর মেয়ে

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

আমি কালিহাতীর মেয়ে।

শৈশব থেকেই বিশ্বাস করি অসী অপেক্ষা মসী অধিক শক্তিশালী। সেই কারণেই বুঝতে শেখার পর থেকেই মসী তুলে নিয়েছি হাতে। আমার আশা, এই মসীই আমাকে অমর করে রাখবে পৃথিবীতে। আপনারা সকলে দোয়া করবেন, পাশে থাকবেন।

কালিহাতী আমার শিকড়, আমার শ্বাস। বহমান যমুনানদীর কলতান, চারানবিলের সবুজ আঙিনা, আর অসংখ্য সেতুর সংযোগে গড়ে উঠেছে এর সত্তা। এখানে আছে কামার, কুমার, জেলে, তাঁতি—জীবিকার সঙ্গে জড়িয়ে আছে শিল্প আর সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য। বাঁশ-বেতের কারুকাজ, কাঁসা-পিতলের দীপ্তি, লৌহশিল্পের কঠিন সৌন্দর্য, মৃৎশিল্পের মাটির গন্ধ, তাঁতশিল্পের সূক্ষ্ম বুনন, কিংবা কৃষিজ শস্যের বৈচিত্র্য—সব মিলিয়ে কালিহাতী যেন এক জীবন্ত মাল্টিকালচারাল ক্যানভাস।

মহান সাহিত্যিক লিও তলস্তয় বলেছেন, “নিজের গ্রামটাকে ভালভাবে দেখ, তাহলে পৃথিবী দেখা হবে।” সত্যিই তাই—কালিহাতীকে দেখলেই বোঝা যায়, একখণ্ড মাটিই আসলে সমগ্র বিশ্বের প্রতিরূপ।

আমার বিশ্বাস, আমার এই ভূমি, আমার এই কালিহাতী—আমাকে শুধু গড়ে তোলেনি, আমাকে পৃথিবীর সঙ্গে একসূত্রে বেঁধেছে। আর আমি মসীর কলম দিয়ে চেষ্টা করছি এই অমূল্য উত্তরাধিকারকে পৃথিবীর বুকে লিখে যেতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমি কালিহাতীর মেয়ে

প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫