টাঙ্গাইল ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি  সভাপতি হামিদুল হক মোহন  সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য 

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ৭৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি  সভাপতি হামিদুল হক মোহন  সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য

টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। শহরের করোনেশন ড্রামাটিক ক্লাবে ১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই সভা অনুষ্ঠিত হয়।

ওই কমিটির প্রধান উপদেষ্টা মনোনীত হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক মনোনীত হন বিশিষ্ট অভিনেতা ও সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বা প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য সাধারণ জনগণের নাগরিক অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি,  সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবেশ, প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষা করা।

সভায় বক্তারা বলেন নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরে প্রতিকার চাওয়া, আইনি সহায়তা, মানুষের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।

এ সময় আলোচনায় অংশ নেয় টাঙ্গাইলের  বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ও নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কমিটির সদস্যরা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি  সভাপতি হামিদুল হক মোহন  সম্পাদক নূর মোহাম্মদ রাজ্য 

প্রকাশিত : শনিবার, ২ অগাস্ট ২০২৫