টাঙ্গাইল ০২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বশির আহম্মদ মোল্লা, ভ্রাম্যমান প্রতিনিধি : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

নাহিদ খান
  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ৫৯৪ বার পড়া হয়েছে

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

৬ মাস না পেরুতেই আবারও কালিহাতী আউলিয়াদ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে।
শুক্রবার (১৩ জুন ) রাত ৮.৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামাঞ্চল হওয়ায় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যার পরপরই বন্ধ হয়ে যায়। রাত আনুমানিক ৮.৩০ মিনিটের সময় স্থানীয় লোকজন একটি দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। মুহূর্তের মেধ্যই আগুন বাজারে ছড়ি পরে। এতে অন্তত ৫ টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
একই লাইনে ৫ টি দোকান মিশাল গার্মেন্টস, মিটফুলের জুতার দোকান, আমিনুলের হোমিওপ্যাথি দোকান, আমজাদের মুদি দোকান, মিনহাজের মুরগীর খাদ্য ও মেডিসিনের দোকান পুড়ে গেছে।

পরে স্থানীয়রা কালিহাতী ফায়ার সার্ভিসে সংবাদ দিলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাসেল মিয়া জানান, রাত প্রায় পৌনে ৯টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মোট ৫টি দোকানে এই আগুন লাগার ঘটনা ঘটে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কয়েকটি দোকান পুড়ে গেছে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এটি তদন্ত করে বিস্তারিত বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীর আউলিয়াবাদ বাজারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত : শনিবার, ১৪ জুন ২০২৫