টাঙ্গাইল ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
ধানগড়া ইয়ং রাইডার্স ক্লাবের উদ্যোগে-বেহুলা লক্ষিন্দর- মফিজ ও তার দল নরসিংদীর শিবপুরের ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিকতায় মুগ্ধ বৃদ্ধা, ভালোবাসার আবেগঘন দৃশ্য ছুঁয়েছে সবার হৃদয় নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেটে নিত্যদিনের যানজটে জনদুর্ভোগ চরমে টাঙ্গাইলের ঘাটাইলের অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিলো প্রশাসন। কালিহাতীতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি আতোয়ার ও মানিক গ্রেফতার নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জনকে গ্রেফতার করেছেন পুলিশ বিতর্কিত বক্তা তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন হাইব্রিডমুক্ত মির্জানগর বিএনপি গঠনের দাবি, আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের প্রতিবাদী অবস্থান কালিহাতীতে সমবায় দিবস পালিত কৃষি অফিসারের সম্পৃক্ততার অভিযোগ নওগাঁয় নকল সার কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিকের জেল-জরিমানা
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

কালিহাতীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন 

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ১১ জুন ২০২৫
  • / ৬৮৯ বার পড়া হয়েছে

কালিহাতীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে জরিনা খাতুন (৩০) নামে মিনসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওয়াহেদ আলী মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ।

গত রোববার (৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কালিহাতীর বীরবাসিন্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক ওয়াহেদ আলী মন্ডল উপজেলা বীরবাসিন্দা গ্রামের রিয়াজ উদ্দিন মন্ডলের ছেলে।

এ ঘটনায় প্রতিবন্ধীর ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে কালিহাতী থানায় ওয়াহেদ আলী মন্ডল (৬০)কে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এদিকে ভিকটিম প্রতিবন্ধীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা বীরবাসিন্দা এলাকায়

অভিযুক্ত ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী।

স্থানীয়রা জানান, গত রোববার ৮ জুন রাত সাড়ে ১০ টার দিকে ভিকটিম প্রতিবন্ধীর বাড়িতে বসতঘরে প্রবেশ করে বৃদ্ধে ওয়াহেদ আলী মন্ডল প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে স্থানীয়রা জানান।

ভিকটিম প্রতিবন্ধীর ভাই জয়নাল আবেদিন জানান,

ধর্ষক ওয়াহেদ আলী মন্ডল পালিয়ে যাওয়া চেষ্টা করে। পরে তাকে ধরে বেঁধে রাখি। এসময়

ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আমাদের মারধর করে ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলকে ছিনিয়ে নিয়ে যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক ওয়াহেদ আলী মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরবাসিন্দা দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কাশেম, মাদ্রাসার মোতালেব, শিক্ষক ওসমান, গ্রামবাসী আব্দুল জব্বার, নুর ইসলাম, ইঞ্জিনিয়ার ফারুক, শহিদুল ইসলাম শহিদ, প্রতিবন্ধী ধর্ষিতার ভাই জয়নাল আবেদীন প্রমুখ।

এ বিষয়ে থানার ওসি জাকির হোসেন জানান, প্রতিবন্ধীর ভাই বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করছে। ভিকটিম প্রতিবন্ধীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে |

তারিখ-11-6-25

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন 

প্রকাশিত : বুধবার, ১১ জুন ২০২৫