টাঙ্গাইল ০৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে অভিভাবক সহ কাজীকে জরিমানা

নাহিদ খান
  • প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / ৩০৫ বার পড়া হয়েছে

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে অভিভাবক সহ কাজীকে জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে বাল্য বিবাহ সংঘটিত করার অপরাধে মেয়ের বাবা ও বিবাহ অনুষ্ঠানে উপস্থিত কাজীকে জরিমানা করেছে ভ্রাম্যমান অপরাধ।

মঙ্গলবার (১এপ্রিল) মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তীনগর গ্রামে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।
সেখানে ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ের আয়োজন করার অপরাধে মোঃ শামীম আহমেদ নামক এক ব্যক্তিকে ও বিয়ে পড়ানোর কাজে নিয়োজিত উপস্থিত কাজীকে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে বিয়ে দেবেন না এই মর্মে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন এ সময়ের আপোষহীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
সহযোগিতায় ছিলেন এসআই বেলালের নেতৃত্বে অরণখোলা পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল।
এসময় বাল্যবিবাহ বন্ধে এমন অভিযান চলবে বলে তিনি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে অভিভাবক সহ কাজীকে জরিমানা

প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল ২০২৫