টাঙ্গাইল ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
নরসিংদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলায় রায়পুরা উপজেলা বিজয়ী শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে মনোহরদী পিএফজি’র নাগরিক প্ল্যাটফর্ম গঠনের প্রত্যয় গত ২০ বছরে একটি জেনারেশন নষ্ট হয়েছে- বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী নাগবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের যুব আন্দোলন সভাপতি  নুর আলম কাপ্পির বাড়িতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নরসিংদীর রায়পুরায় আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধ কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সৌদি প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির দাবি টার্গেট প্রপার নিউজের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু,আহত-২ ভ্রাম্যমান গবাদি প্রাণী চিকিৎসা ক্লিনিক সঠিক চিকিৎসা, সঠিক সময়ে নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ, অসহায়দের মুখে হাসি
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

রাজবাড়ীতে ৩২ মামলার আসামী দুধর্ষ ডাকাত সর্দার গ্রেপ্তার

নাহিদ খান
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / ১৬৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে ৩২ মামলার আসামী দুধর্ষ ডাকাত সর্দার গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি ॥

রাজবাড়ীতে খুন, ডাকাতি, চুরি, অস্ত্র, চুরি, চোরাচালান সহ ৩২ মামলার আসামী কালু হাওলাদার (৩৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর (উত্তর কাওয়াকুড়ি) গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।

রবিবার (০৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার সময় মাদারীপুর জেলার সদর থানার সূর্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখ, এসআই মোঃ শামীম হাসান, এসআই ওয়াহিদুজ্জামান, এসআই শামিম হাজরা, এসআই আনিসুজ্জামান, রাজবাড়ী থানার এসআই শামসুজ্জোহা, এসআই সৌরভ ও সঙ্গীয় ফোর্স মাদারীপুর জেলার কালকিনি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় মাদারীপুর জেলা সদরের সূর্যমনি এলাকা ডাকাত সরদার কালু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২২ টি ডাকাতি, অস্ত্র, হত্যা, চুরি, চোরাচালান, অন্যান্য ধারার ৩২টি মামলা রয়েছে।

তিনি বলেন, গত ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে জঙ্গল গ্রামের বিদ্যুৎ ঘোষ ও বিপুল ঘোষের বাড়ীতে রাত দেড় টার দিকে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ১৫-২০ জনের একদল মুখোশধারী ডাকাত দল প্রবেশ করে। তারা বিদ্যুৎ ঘোষের বিল্ডিংয়ের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোঁখ-মুখ বেধে রাখে। তার ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, ৫ভরি ওজনের স্বর্ণের চেইন, আংটি, কানের দুল, হাড় ও বিপুল ঘোষের ছেলেকে জিম্মি করে ঘরে ঢুকে নগদ আড়াই লক্ষ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় গত বছরের ২৬ নভেম্বর মামলা দায়ের হয়। ওই মামলার তদন্তেপ্রাপ্তে আসামী। তাকে সোমবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ৩২ মামলার আসামী দুধর্ষ ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রকাশিত : সোমবার, ১০ মার্চ ২০২৫