টাঙ্গাইল ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের বর্ধিত সভা অনুষ্ঠিত কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচারণা সভা নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন নওগাঁয় নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক সমাজসেবক নরসিংদীর রায়পুরায় কৃষক মোমেন হত্যা: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় আত্রাই নদী থেকে উদ্ধার মরদেহ ভারতে হস্তান্তর   নওগাঁয় আত্রাই নদীর পানিতে ভাসামন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার  নরসিংদীতে এসএসসিতে শতভাগ জিপিএ-৫, দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাইস্কুল “ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক” নদীভাঙ্গন ও বন্যাকবলিত এলাকা পর্যবেক্ষণ করে করণীয় নির্ধারণের দাবি কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির 
ব্রেকিং নিউজ :
আপনারা সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেইজে ফলো করে রাখুন ... ATV Bangla News

টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, মাতব্বরদের প্রভাবে আইনি রায়ও অকার্যকর

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৩০৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, মাতব্বরদের প্রভাবে আইনি রায়ও অকার্যকর

শুভ্র মজুমদার, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে জটিলতায় পড়েছেন শাহামতের ছেলে মোহাম্মদ হায়দার আলী। আদালতের চূড়ান্ত রায় এবং সরকারি আমীনের মাধ্যমে সীমানা নির্ধারণের পরও স্থানীয় মাতব্বরদের বাধার কারণে নিজের জমিতে শান্তিপূর্ণভাবে কাজ করতে পারছেন না তিনি।

২০১৩ সালে দায়ের করা মোকদ্দমা নং ৩৬/২০১৩-তে হায়দার আলী ৫৪ শতাংশ জমির মধ্যে ২৭ শতাংশের অধিকার দাবি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালের ১ জানুয়ারি মামলাটি চূড়ান্ত ডিগ্রি লাভ করে। একই বছরের ২১ এপ্রিল আদালতের নির্দেশে সরকারি আমীন জমির সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সিমেন্টের খুঁটি স্থাপন করেন। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা এ সময় বিষয়টি স্বাক্ষর দিয়ে নিশ্চিত করেন।

তবে, আদালতের রায় কার্যকর হলেও স্থানীয় মাতব্বরদের বাধার কারণে হায়দার আলী জমিতে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। অভিযোগ রয়েছে, স্থানীয় মাতব্বর হাফিজ উদ্দিনের নেতৃত্বে কিছু ব্যক্তি তাকে জমিতে প্রবেশে বাধা দিচ্ছেন। ভুক্তভোগী বলেন, “আইন আমার পক্ষে থাকলেও মাতব্বরদের প্রভাবের কারণে আমি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। যদি এভাবেই চলতে থাকে, তাহলে জমি হারানোর শঙ্কায় আছি।”

আদালতের রায় বাস্তবায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা দাবি করেছেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ছাড়া এ সমস্যা সমাধান অসম্ভব বলে মনে করছেন ভুক্তভোগী।

টাঙ্গাইলে পৈত্রিক জমি নিয়ে এই দীর্ঘ বিরোধ এবং মাতব্বরদের প্রভাব স্থানীয় জনগণের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করছে।

শুভ্র মজুমদার
টাঙ্গাইল প্রতিনিধি
০১৭১৮২৭৪৪৯৫

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, মাতব্বরদের প্রভাবে আইনি রায়ও অকার্যকর

প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪